অবৈধ বালুবাহী যানবাহন চলাচলে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালুবাহী ভারী যানবাহনের দাপটে একটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ

2026-09-29T18:26:30+00:00
2026-09-29T18:28:11+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অবৈধ বালুবাহী যানবাহন চলাচলে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৬:২৮ পিএম
ছবি : সময়ের আলো
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালুবাহী ভারী যানবাহনের দাপটে একটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সড়ক সংস্কার ও অবৈধ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারি শহীদ মোল্লার মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক সংস্কারের দাবি জানান। পাশাপাশি সড়কের খানাখন্দে বালি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে ভারী যানবাহনে করে এসব বালু পরিবহনের কারণে সড়কের পিচ-ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বর্তমানে সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সাঁড়া ইউনিয়নের ইলশামারি মোড় থেকে শুরু হয়ে মাজদিয়া গ্রাম ও ঈশ্বরদী ইপিজেডের সামনে গিয়ে শেষ হয়েছে প্রায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি। ইপিজেড, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয়রা সড়কে দাঁড়িয়ে ‘অবৈধ ভারী যানবাহন চলবে না, চলবে না’, ‘সড়কের ক্ষতি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়কের গর্তগুলো বালি দিয়ে ভরাট করার চেষ্টা করেন।


বিক্ষুব্ধ বাসিন্দারা বলেন, সড়কটির পাশে রয়েছে ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি আশপাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ছোট শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙা ও পিচ্ছিল সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, বালুবাহী ভারী যানবাহন চলাচল রোধে কার্যকর ব্যবস্থা এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসার মোহাম্মদ শোয়াইব বলেন, সড়কগুলো সংস্কারের জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে। কয়েকটি সড়কে সংস্কারকাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এই সড়কের সংস্কারকাজও শুরু করা হবে। পাশাপাশি অবৈধ বালুবাহী যানবাহন চলাচল বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অবৈধ বালুবাহী যানবাহনে বেহাল সড়ক  ভোগান্তিতে এলাকাবাসী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: