সাতক্ষীরা ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে

2026-09-29T19:39:54+00:00
2026-09-29T19:39:54+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ।

মামলার নথি ও আদালতের রায় প্রতিবেদনের তথ্যমতে ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকায় ওই শিশু প্রাইভেট পড়তে যাওয়ার পথে রওশন শেখের চায়ের দোকানের পেছনে যায়। সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পাটকেলঘাটা থানায় মামলা করেন। ২০২৫ সালের ২৩ মে মামলাটি করা হয়।


মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ শুনানি করেন।
মামলার বাদীপক্ষ রায় সন্তুষ্ট প্রকাশ করলেও আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাতক্ষীরা  শিশু  ধর্ষণ  যাবজ্জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: