নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতের চেষ্টাকালে ৪ আসামিসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গ্রাম শীতলক্ষা নদীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে পূর্বগ্রাম এলাকার শীতলক্ষা নদীতে বিভিন্ন ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাড়ীর একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে গন্ধরপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসান নামের চারজনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরো ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত ওই ১২ আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন