ফিরছে মোশাররফ করিম-ফারুক জুটি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পাঁচ বছর পর আবারও জুটি হয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের নতুন একটি নাটকে দেখা

2026-09-29T23:49:48+00:00
2026-09-29T23:49:48+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফিরছে মোশাররফ করিম-ফারুক জুটি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
আবারও জুটি হয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
পাঁচ বছর পর আবারও জুটি হয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের নতুন একটি নাটকে দেখা যাবে তাদের। নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এই দুই তারকা। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শুটিং হয়েছে নাটকটির।

নাটকের গল্পে বড় ভাই ফারুক আহমেদের উদ্ভট সব কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই ঝগড়া বাধে। দুই ভাইয়ের এমন খুনসুটি আর দ্বন্দ্ব ঘিরেই এগিয়েছে নাটকের গল্প। 

এর আগে বহু নাটকে জুটি হয়ে দর্শক মাতিয়েছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। পর্দায় তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’-এর মতো দর্শকপ্রিয় নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে দীর্ঘদিন এক পর্দায় অনুপস্থিত ছিলেন জনপ্রিয় এই দুই অভিনেতা। অবশেষে আবারও জুটি বাঁধছেন তারা।

দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ফারুক আহমেদ। তিনি বলেন, অনেক দিন পর তারা দুজন মনের মতো একটি কাজ পেয়েছেন। আনন্দ নিয়েই নাটকটির শুটিং করেছেন। এ সময় সহশিল্পী মোশাররফ করিমের অভিনয় দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার একাগ্রতারও প্রশংসা করেন জ্যেষ্ঠ এই অভিনেতা।

‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে। শিগগিরই এটি মুক্তি পাবে ইউটিউবে।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   মোশাররফ করিম  ফারুক  সময়ের আলো  নাটক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: