পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার ধানখালী ইউনিয়নের এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল এ ঘটনা ঘটে। আক্রান্ত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত অভিভাবক স্কুল ক্যাম্পাসে ভিড় করেন। এসময় স্কুলের শিক্ষক কর্মচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অসুস্থদের সকলে ছাত্রী বলে শিক্ষকদের সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নেছারউদ্দিন জানান, কেউ কিছু বুঝে ওঠার আগেই একের পর একজন করে অসুস্থ হয়ে পড়ছিল। কারও কারও অভিভাবক ঘটনাস্থলে ছুটে আসলেও শিক্ষকরা নিজ দায়িত্বে হাসপাতালে নিয়ে আসেন।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.মালেক মিয়া জানান, হিষ্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে সকলে অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসা চলছে এবং সকলে সুস্থ হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।
সময়ের আলো/এনএন