বাংলাদেশ নারী দলের নতুন কোচ ডেভিড হেম্প

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। আগামী দুই বছরের জন্য ৫৫ বছর বয়সী এই

2026-10-01T06:19:36+00:00
2026-10-01T06:34:20+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশ নারী দলের নতুন কোচ ডেভিড হেম্প
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৯ এএম  আপডেট: ০১.১০.২০২৬ ৬:৩৪ এএম
নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। আগামী দুই বছরের জন্য ৫৫ বছর বয়সী এই কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

অস্ট্রেলিয়া সফর দিয়েই বাংলাদেশ নারী দলের সঙ্গে হেম্পের নতুন দায়িত্ব শুরু হচ্ছে। ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

নারী ক্রিকেটে হেম্পের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও একই দায়িত্ব পালন করেন।


বাংলাদেশের কোচিং কাঠামোর সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত হেম্প। ২০২৩ সালের মে মাসে হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ হন তিনি। পরের বছর বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরে পুরুষ দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন।

নারী ক্রিকেটে প্রধান কোচ হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন হেম্প। এছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট নারী দল ও নারী বিগ ব্যাশ লিগের মেলবোর্ন স্টার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

হেম্পের আগে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছিলেন সারওয়ার ইমরান। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্বে হেম্পের প্রথম বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া সফর। তার অভিজ্ঞতায় আগামী দুই বছরে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ও উন্নয়নে নতুন গতি আনার লক্ষ্য থাকবে বিসিবির।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ নারী দল  কোচ  ডেভিড হেম্প 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: