বিমানে হাতাহাতির পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। চলমান তদন্ত শেষ না

2026-10-01T10:20:09+00:00
2026-10-01T10:20:09+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিমানে হাতাহাতির পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:২০ এএম 
ছবি : সংগৃহীত
ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গালফ বিজনেসের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটনাটি ঘটে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ফ্লাইটটিতে হাতাহাতির ঘটনা ঘটে।

ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানায়, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েল থেকে এবং ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে এয়ারলাইনসটি।

তদন্তের অংশ হিসেবে সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ফ্লাইদুবাই। তদন্ত থেকে নতুন তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও জানিয়েছে তারা।


এয়ারলাইনসটি আরও জানিয়েছে, চলমান তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং নিজেদের নেটওয়ার্কে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। পরিস্থিতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা এবং বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিমান  হাতাহাতি  ইসরায়েলে  ফ্লাইট  ফ্লাইদুবাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: