আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ভেসে উঠল মরদেহ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে বাড়ির সামনে আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে থাকা অবস্থায় মালিহা জান্নাত (২) ও তাহিয়া জান্নাত (৩)

2026-10-01T14:21:43+00:00
2026-10-01T14:21:43+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ভেসে উঠল মরদেহ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম 
প্রতীকী ছবি
দিনাজপুরের বিরামপুরে বাড়ির সামনে আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে থাকা অবস্থায় মালিহা জান্নাত (২) ও তাহিয়া জান্নাত (৩) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মালিহা জান্নাত (২) ওই গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। আর তাহিয়া জান্নাত (৩) একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। তারা দুজনেই দুজনের প্রতিবেশি।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত তাদের বাড়ির সামনের আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর বাব-মা বাড়িতে গৃহস্থালি  ও বাবা বাড়ির বাহিরের কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে ওই দুই শিশু বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই বাড়ির সামনের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ডোবার পানিতে একটি শিশুকে ভেসে থাকতে দেখেন। এ সময় শিক্ষার্থীরা বিষয়টি তাদের শিক্ষককে জানান। পরে, শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ডোবা থেকে মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাহিয়া জান্নাতকে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় সতর্কতার বিষয়ে উত্তর কাটলা গ্রামের বাসিন্দা সবেদুল ইসলাম বলেন, গ্রামে যাদের বাড়ির আশপাশে পুকুর আছে সেখানে ছোট ছেলেমেয়েরা যেন নামতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। পুকুরের পাড় ঘিরে দিতে হবে। পুকুরটি বেড়া দিয়ে ঘেরা থাকলে বাচ্চা দুটো ডোবাতে নামতে পারত না, আর এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন,  বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে  থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   আঙিনা  দুই শিশু  ডোবা  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: