কাঁটাতারে ২৮ বছরের পথ বন্ধ, ভোগান্তিতে পথচারী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছরের একটি ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ

2026-10-01T15:42:06+00:00
2026-10-01T15:42:06+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কাঁটাতারে ২৮ বছরের পথ বন্ধ, ভোগান্তিতে পথচারী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম 
কাঁটাতারের বেড়া ও লিখিত অভিযোগপত্র। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছরের একটি ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ দিয়ে ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ, শিক্ষার্থী ও জরুরি রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। এ ঘটনায় সমাধানের দাবিতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিনমজুরসহ প্রায় ২০০জন মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তারা এই পথ দিয়ে চলাচল করে আসছেন। গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই পরিবারের কয়েকটি গাছ রাস্তার জায়গায় পড়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অথচ তাদের জায়গায় উপর দিয়ে কাউকে যেতে দেয় না। প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ ও গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চেয়ে পরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। এতে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ যাওয়ার ব্যবস্থাও নেই। দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় সর্বশেষ ২ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।


এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   আদমদীঘি  কাঁটাতার  পথ  ভোগান্তি  পথচারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: