কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফার্মেসিকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার(০১অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর বাজারে এ

2026-10-01T16:15:10+00:00
2026-10-01T16:15:10+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফার্মেসিকে জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম 
অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(০১অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সফিপুর বাজারে রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখেছে ওই ফার্মেসিতে। এছাড়াও অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তারা এ মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো বিক্রি করেও আসছে। এরকম তথ্য পাই প্রশাসন। পরে বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজারে ওই দুই ফার্মাসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোজা ফার্মাসিকে ১০ হাজার ও সাগরিকা দুই দোকানিকে মোট ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।


তিনি জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কালিয়াকৈর  মেয়াদোত্তীর্ণ  ওষুধ  ফার্মেসি  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: