কিছু সংসদীয় আসন পেয়ে তারা ধরাকে সরা জ্ঞান করছে : প্রধানমন্ত্রী

ফেনী প্রতিনিধি

সারাদেশ

৭১ সালে যেভাবে নির্যাতন করা হয়েছিল, একইভাবে নারী নির্যাতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,কিছু সংসদীয়

2026-10-01T17:00:06+00:00
2026-10-01T17:02:41+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিছু সংসদীয় আসন পেয়ে তারা ধরাকে সরা জ্ঞান করছে : প্রধানমন্ত্রী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৫:০২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
৭১ সালে যেভাবে নির্যাতন করা হয়েছিল, একইভাবে নারী নির্যাতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু সংসদীয় আসন পেয়ে তারা ধরাকে সরা জ্ঞান করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরামের খেয়াঘাট মুহুরি ব্রিজ সংলগ্ন চরে ‘মুহুরি, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মূল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অরাজকতা তৈরির চেষ্টা করছে ১৯৭১ সালে তাদের কি ভূমিকা ছিল তা আমরা দেখেছি। তারা সেসময় কীভাবে অন্যায় করেছিল, কীভাবে মা-বোনদের হয়রানি ও নির্যাতন করেছিল। তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষকে বিভ্রান্তি করে কিছু সংসদীয় আসন পেয়ে তারা ধরাকে সরা জ্ঞান করছে।

তিনি আরও বলেন, তারা ৭১ সালে যেভাবে মা বোনদের উপর নির্যাতন করেছিল, ঠিক একইভাবে তাদের নারী নির্যাতন শুরু হয়েছে। এছাড়া গুপ্ত বাহিনী সদস্য নারী নির্যাতন করে খ্যান্ত হয়নি বরং একজন মানুষকে জীবন আসন করে দিয়েছে।


এসময় আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ৭১  নারী নির্যাতন  শুরু  প্রধানমন্ত্রী  ফেনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: