স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করিয়েছেন স্ত্রী। ভারতের কেরালার ত্রিসুরে গত মাসে এ ঘটনা ঘটে

2026-10-01T18:19:20+00:00
2026-10-01T18:19:20+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম 
পুলিশ পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে। ছবি : এনডিটিভি
নিজের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করিয়েছেন স্ত্রী। ভারতের কেরালার ত্রিসুরে গত মাসে এ ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ওই তরুণী তার বিবাহিত ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে যান এবং একটি হোটেলে একসঙ্গে থাকেন। তখন তিনি গণধর্ষণের শিকার হন। আর তাকে সন্ত্রাসী ভাড়া করে গণধর্ষণ করান ওই ব্যক্তির স্ত্রী।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এছাড়া ওই ব্যক্তিকেও ব্যাপক মারধরও করা হয়। এতে তার হাত ও পা ভেঙে গেছে। সন্ত্রাসীরা তাকে মারধর করে তামিল নাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে যায়।     

এনডিটিভি জানিয়েছে, ওই দুজন যে হোটেলে ছিলেন সেখানে পাঁচ সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে যান। এরপর তারা দুজনকে বেঁধে ফেলে একটি গাড়িতে তোলেন। ওই সময় গাড়িতে ওই লোককে মারধরা করা হয়। গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুতে।

তামিলনাড়ুতে গিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তোলেন দুজন। এরপর তাকে গণধর্ষণ করা হয়।

তদন্তে জানা যায়, নিজের স্বামীর ফোন ট্র্যাক করে তার অবস্থান জানেন স্ত্রী। এরপর সেখানকার তথ্য সন্ত্রাসী বাহিনীকে দিয়ে নির্দেশনা মতো কাজ করতে বলেন। মূলত ক্ষোভ থেকে তিনি এ কাজ করেছেন।  

পুলিশ এর সঙ্গে জড়িত পাঁচজনকেই গ্রেফতার করেছে। এছাড়া ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত করা হবে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত  কেরালা  গণধর্ষণ  স্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: