ডিসেম্বরে বরিশালে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট, স্টেডিয়ামের সংস্কার ৮০ শতাংশ শেষ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পুনঃসংস্কার কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই

2026-10-01T19:08:28+00:00
2026-10-01T19:08:28+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডিসেম্বরে বরিশালে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট, স্টেডিয়ামের সংস্কার ৮০ শতাংশ শেষ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম 
বরিশাল স্টেডিয়ামে বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। ছবি : সময়ের আলো
বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পুনঃসংস্কার কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই বাকি কাজ সম্পন্ন করে মাঠ বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে জোরেশোরে কাজ এগিয়ে চলছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল স্টেডিয়াম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম।

তিনি বলেন, স্টেডিয়ামের সংস্কারকাজসহ আনুষঙ্গিক সব কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে এ জন্য আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখন মাঠ হস্তান্তরের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।


ডিসেম্বরের শেষে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক—সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

তিনি আরও বলেন, যেসব অঞ্চলে নতুন স্টেডিয়াম হয়েছে, সেসব স্টেডিয়ামই জাতীয় পর্যায়ের খেলা আয়োজনের প্রকৃত দাবিদার। বরিশালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্রিকেট ফেরানোর বিষয়ে বিসিবি বদ্ধপরিকর। আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, বরিশালে আমরা জাতীয় ক্রিকেট ফিরিয়ে আনতে চাই। সে কথা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা ও কার্যক্রম চলছে।

পরিদর্শনকালে তিনি স্টেডিয়ামের মূল মাঠ, মাঠসংলগ্ন বিভিন্ন স্থাপনা এবং প্যাভিলিয়ন ভবন ঘুরে দেখেন। এ সময় সংস্কারকাজের অগ্রগতি এবং মাঠ হস্তান্তরের সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বরিশাল স্টেডিয়ামের সংস্কারকাজ পুরোপুরি শেষ হলে সেখানে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি নিয়মিত বড় পরিসরের ম্যাচ আয়োজনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ডিসেম্বর  বরিশাল  জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট  স্টেডিয়াম সংস্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: