টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি

2026-10-01T19:43:10+00:00
2026-10-01T19:47:05+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৭:৪৭ পিএম
ডুবন্ত শিশু। ছবি : প্রতীকী
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তুরাগ নদের রেলওয়ে ব্রিজের নিচ ও আশপাশের এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, টঙ্গীর জামাইবাজার এলাকার আবু ইউনুস (১০) এবং একই এলাকার নিরব মিয়া (৯)। তারা স্থানীয় শহীদ স্মৃতি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আবু ইউনুস, নিরবসহ কয়েকজন টঙ্গীর জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে নিরব পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের চেষ্টা করতে ইউনুসও নদে ঝাঁপ দেয়। পরে তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়।


খবর পেয়ে বুধবার সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যার পর অন্ধকার, তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাত সাড়ে ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। রাতে অভিযান স্থগিতের পর সকালে পুনরায় অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন জানান, তুরাগ নদে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদে তল্লাশি চালিয়ে প্রথমে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিরবের মরদেহ পাওয়া যায়।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   টঙ্গী  তুরাগ নদ  শিশু  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: