বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে ভাদুয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এই বিজ্ঞান মেলা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মণ্ডলের সভাপতিত্বে বিজ্ঞান মেলায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা, গুডনেইবারস প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, শিক্ষার্থী আসিফ, নিপুণ রায় সহ আরও অনেকে।
বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখা যায় খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর সব উদ্ভাবন। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার কার্বন পরিশোধন, বায়ো ডিজেল, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থাপনা, সোলার সিস্টেম, কালো ধোয়া বিশুদ্ধ করণ, আধুনিক অগ্নিকাণ্ড নির্বাপক মেশিনের মতো আধুনিক সব প্রজেক্ট প্রদর্শন করছে শিক্ষার্থীরা। পরে মেলায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
সময়ের আলো/জোই