বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২৩৬২টি কৃষক

2026-10-01T20:44:29+00:00
2026-10-01T20:44:29+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম 
উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : সময়ের আলো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২৩৬২টি কৃষক পরিবারের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বরিশাল জেলার জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে হিজলা থেকে সংযুক্ত ছিলেন, বরিশাল জেলা কৃষি উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম, হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শামিম আফ্রিদি, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলার ফুলগাজী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বিকাল ৪টায় দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় কৃষি কার্ড সেবার উদ্বোধন করেন। দেশের ১লাখ ৪৭ জন ভাতাভোগীর কাছে কৃষি কার্ডের বাৎসরিক ২৫০০ টাকা পৌঁছে যায়।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত মাসের মধ্যে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে গরীব ও অসহায় কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। যার সুবিধা পাবে সকল প্রান্তিক কৃষকরা।


তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণে সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । আজকে সেটাই প্রমাণ করেছে বর্তমান সরকার। প্রান্তিক পর্যায়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সবার আগে সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বরিশাল  কৃষক কার্ড  হিজলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: