সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় হামজা (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর

2026-10-01T20:48:37+00:00
2026-10-01T21:41:58+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৯:৪১ পিএম
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় হামজা (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হামজা গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের ছেলে। সে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করত।

স্থানীয়রা জানান, হামজা তার মায়ের সঙ্গে ঢাকা থেকে কটিয়াদীতে আসে। পরে সেখান থেকে অটোরিকশাযোগে পিরিজপুরের গজারিয়া বাজারে পৌঁছে। অটোরিকশা থেকে নামার পর মাকে সঙ্গে না নিয়ে একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে হামজা। এসময় ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জের দিকে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে কিশোরগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 কটিয়াদী হাইওয়ে থানার এসআই নবীনূর রহমান জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সড়ক  বাসের ধাক্কা  শিশু নিহত  কিশোরগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: