৯ গোল হজম করে ৫১ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। বড় ব্যবধানে এই হারের পর আবারও ফিরে এসেছে

2026-10-01T22:21:33+00:00
2026-10-01T22:21:33+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
৯ গোল হজম করে ৫১ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম 
ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। বড় ব্যবধানে এই হারের পর আবারও ফিরে এসেছে পুরোনো কিছু স্মৃতি।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে ৯ গোল হজম করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে তিনবার প্রতিপক্ষের জালে ৯ গোল দেখেছে লাল-সবুজের দল। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৮২ সালে।

১৯৭৫ সালে মারদেকা কাপে হংকংয়ের কাছে ৯-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি করেছিলেন কাজী সালাউদ্দিন।

চার বছর পর, ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে স্বাগতিকদের কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। এরপর ১৯৮২ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে কায়েদ-ই-আজম আন্তর্জাতিক কাপে ইরানের বিপক্ষেও ৯-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।

বড় ব্যবধানে হারের তালিকায় আরও আছে ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭-০ এবং একই বছর জাপানের কাছে ৮-০ গোলের হার। ২০১৬ সালে জর্ডানের কাছেও ৮ গোল হজম করেছিল বাংলাদেশ।


তবে আজকের ম্যাচের ব্যবধানের সঙ্গে আগের পরাজয়গুলোর একটি পার্থক্য আছে। জাকার্তায় ৯ গোল হজম করলেও ইন্দোনেশিয়ার জালে দুবার বল পাঠিয়েছে বাংলাদেশ। শাহরিয়ার ইমন বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন। এরপর ফারহান আলী ওয়াহিদ নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ৯ গোল  বাংলাদেশ  ইন্দোনেশিয়া  ফিফা আসিয়ান কাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: