নতুন কুঁড়ির আবেদন শুরু

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নতুন আসরে অংশগ্রহণের

2026-10-01T23:21:51+00:00
2026-10-01T23:21:51+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন কুঁড়ির আবেদন শুরু
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:২১ পিএম 
সংগৃহীত ছবি
আবারও শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নতুন আসরে অংশগ্রহণের জন্য গতকাল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। বিটিভির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজক সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি ২০২৬’ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। এসব অঞ্চলে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবে বিভাগীয় বাছাইপর্বে। এরপর চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়। এবারের আয়োজনে প্রতিযোগিতা হবে—অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, হামদ-নাত ইত্যাদির মধ্যে।

আরও পড়ুন

প্রতিযোগীদের বয়স অনুযায়ী দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় ৬ বছর থেকে ১১ বছরের নিচের ছেলেমেয়েরা অংশ নিতে পারবে। আর ‘খ’ শাখায় প্রতিযোগীদের বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছর।

১৯৭৬ সালে বিটিভিতে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। দীর্ঘ সময় ধরে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ভূমিকা রাখা ‘নতুন কুঁড়ি’ সবশেষ আয়োজিত হয়েছিল ২০০৫ সালে। এরপর দীর্ঘ বিরতির পর আবারও আয়োজনটি ফিরে আসে। নতুন করে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নতুন প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে আসার সুযোগ তৈরি হচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   নতুন কুঁড়ি  আবেদন  শুরু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: