জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে রংপুর জেলার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈদ্যুতিক লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এতে নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে