লোহাগড়ায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযান, বালু ও তোলার সরঞ্জাম জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

লোহাগাড়ায় ড্রেজার মেশিন বসিয়ে রাতারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) চুনতি অভয়ারণ্য বিটের

2026-10-02T09:53:25+00:00
2026-10-02T09:53:25+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
লোহাগড়ায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযান, বালু ও তোলার সরঞ্জাম জব্দ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ এএম 
লোহাগড়ায় বালু তোলার সরঞ্জাম ও বালু জব্দ। ছবি : সময়ের আলো
লোহাগাড়ায় ড্রেজার মেশিন বসিয়ে রাতারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) চুনতি অভয়ারণ্য বিটের খানদিঘীর পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ পৃথক অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, সকালে বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল মেশিন, ১টি ড্রেজার পাম্প, ১৪০ ফুট প্লাস্টিকের পাইপ ও ২টি কোদাল জব্দ করে। অন্যদিকে বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ২৮০ ঘনফুট বালু জব্দ করে।


চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে টিলায় ধস দেখা দিয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫ হাজার ২৮০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সংরক্ষিত বনাঞ্চল  অভিযান  বালু তোলা  সরঞ্জাম  জব্দ  লোহাগাড়া  ড্রেজার মেশিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: