মিরপুরে সরকারি আবাসনে লিফট ছিঁড়ে আহত একাধিক

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানী ঢাকার মিরপুর ১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে একাধিক ব্যাক্তি আহত হয়েছেন। তাদের

2026-10-02T10:29:50+00:00
2026-10-02T11:16:02+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিরপুরে সরকারি আবাসনে লিফট ছিঁড়ে আহত একাধিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২৯ এএম  আপডেট: ০২.১০.২০২৬ ১১:১৬ এএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার মিরপুর ১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন  প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে একাধিক ব্যাক্তি আহত হয়েছেন। তাদের আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৬ টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ওই ভবনের সভাপতি ও সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী রফিকুল ইসলাম।

আহত্দের মধ্যে আছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহদের দুটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক।

ভবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের ৫ তলার তিন বাসিন্দা লিফটে উঠেন। কিচ্ছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।


অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র শীল অভিযোগ করে বলেন, ‘লিফটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকে। যা সামান্য মেরামত করে সচল করে চালানো হচ্ছে। এটি যে জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপুর্ণ তা এই দুর্ঘটনাই প্রমাণ করল।’

তিনি জানান, লিফটের বিষয়টি কয়েকবার গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়ে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, ‘বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটি মেরামত করে চালানো হয়েছে। আমরা যথাযত কর্তৃপক্ষের কাছে বিষয়টির দ্রুত সমাধান করার দাবি জানাচ্ছি।’

লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় ওই আবাসন প্রকল্পে বসবাসকারী সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। অধিকাংশ বাসিন্দার অভিযোগ, প্রকল্পটিতে মোট আটটি ভবন রয়েছে। অধিকাংশ ভবনের লিফটের অবস্থাই ভালো নয়। ঠিকমতো মেরামতও করা হচ্ছে না। যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা জানান তারা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   মিরপুর  সরকারি আবাসন  লিফট ছিঁড়ে আহত একাধিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: