কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা

2026-10-02T18:00:52+00:00
2026-10-02T18:26:05+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৬:২৬ পিএম
কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম।

স্থানীয়দের ভাষ্য, মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসার উদ্যোগ নেন।

তবে সালিশের আলোচনা শুরুর আগেই গ্রামের একটি মাঠে দুপক্ষের লোকজন দা, বল্লম ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয়দের দাবি, এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে তারা জানান।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বিরোধ মীমাংসার জন্য আমি ইমামনগর গ্রামে গিয়েছিলাম। গণ্যমান্য ব্যক্তিরা বসার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কিশোরগঞ্জ  মাছ ধরা  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: