চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন

2026-10-02T19:48:43+00:00
2026-10-02T19:48:43+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম 
চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ২৬ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  ট্রেন  বগি  আগুন  চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন  চট্টগ্রামে আগুন  ট্রেনের বগিতে আগুন  ট্রেনে আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: