নতুন সিনেমার ঘোষণা শাকিবের

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আসল। ‘প্রিয়তমা’খ্যাত পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ কাজ করতে যাচ্ছেন তিনি।

2026-10-03T02:21:35+00:00
2026-10-03T02:21:35+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন সিনেমার ঘোষণা শাকিবের
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:২১ এএম 
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। ছবি : সংগৃহীত
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আসল। ‘প্রিয়তমা’খ্যাত পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ কাজ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের পক্ষ থেকে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয়েছে, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এর আগে তিন বছর আগে ‘প্রিয়তমা’ দিয়ে ঝড় তুলেছিলেন শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ। এই জুটির প্রথম সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রে নতুন করে দর্শক টানার আলোচনাও তৈরি করেছিল।

নিজের এই নতুন সিনেমার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই— পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কুরবানির ঈদে!’

সিনেমাটির ঘোষণা জানানো হয় একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। সেখানে শাকিব খান ও একজন নারীকে দেখা গেলেও কারও মুখ দেখানো হয়নি। এতে শাকিবের হাতে রয়েছে একটি বন্দুক, আর তার পেছনে দাঁড়িয়ে আছেন নায়িকা। পোস্টারের এই দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, রোমান্সের পাশাপাশি সিনেমাটিতে অ্যাকশনও থাকছে। তবে পোস্টার প্রকাশের পরও ‘মহব্বত’র নায়িকা কে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। 

ফলে শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তবে সূত্র অনুযায়ী এই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আরও এক নায়িকাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটি কবে থেকে শুটিং শুরু হবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনই ঘোষণা দিতে আগ্রহী নন প্রযোজনা সংস্থা বা পরিচালক।

প্রসঙ্গত, এর আগে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’— দুটি সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। দুই সিনেমারই প্রযোজনায় ছিলেন আরশাদ আদনান। এবার একই পরিচালক ও প্রযোজকের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন শাকিব খান। যে কারণে সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে কৌতূহল।

এদিকে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যাবে শাকিব খানকে। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসর। এবারের আয়োজনে সম্মাননা গ্রহণ ও প্রদানের পাশাপাশি বিশেষ পরিবেশনায়ও অংশ নেবেন শাকিব খান। 

এর মধ্য দিয়ে পাঁচ বছর পর আবারও এই আসরে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০২১ সালের ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন এই অভিনেতা।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   নতুন সিনেমা  শাকিব 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: