আবারও ঠাকুমা শ্রাবন্তী!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ ২৯ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার পর্দায় ফিরছেন তিনি

2026-10-03T02:40:47+00:00
2026-10-03T02:40:47+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আবারও ঠাকুমা শ্রাবন্তী!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৪০ এএম 
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৯ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার পর্দায় ফিরছেন তিনি আলোচিত ও ভিন্নধর্মী এক চরিত্র নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের পর্দায় ‘ঠাকুমা’ চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি কলকাতায় আয়োজিত হইচইয়ের এক অনুষ্ঠানে মেলে তার নতুন সিজনের কাজের অফিসিয়াল খবর। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া রূপকথার সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে প্রথমবার ‘ঠাকুমা’ হিসেবে হাজির হয়ে দর্শক ও সমালোচকদের চমকে দিয়েছিলেন তিনি। 

প্রথম সিজনের দারুণ সাফল্যের পর এবার আসছে সিরিজটির নতুন মৌসুম। সেখানেও এই নায়িকা হাজির হবেন আগের চরিত্রেই। কাজের এই ধারাবাহিকতায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রাবন্তী।

তবে এবার সিরিজের পরিচালনায় এসেছে পরিবর্তন। অয়ন চক্রবর্তীর পরিবর্তে নতুন সিজনটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। এতে আগের মতোই নাতনির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডল। 

প্রথম সিজনে শক্তিমান অভিনেতা রাহুল ব্যানার্জিও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। তবে সম্প্রতি তার প্রয়াণের কারণে নতুন সিজনে আর তাকে দেখা যাবে না। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন শ্রাবন্তী। সম্প্রতি আবেদনময়ী সাজে নতুন ছবি প্রকাশ করে নজর কেড়েছেন তিনি। মোহনীয় সাজে ছবিগুলো নিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। 

ছবিতে শ্রাবন্তীকে দেখা গেছে খোলা চুল, কালো টপসে পরিপাটি সাজ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে যেন অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার ছবিগুলোতে মুগ্ধ হয়ে ভক্ত-অনুরাগীদের অনেকেই ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ঠাকুমা  শ্রাবন্তী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: