পিছিয়ে গেল দীঘির ‘বিদায়’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আলোচিত অভিনেত্রী দীঘি অভিনীত ও মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি আসছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় ছিল। তবে শেষ মুহূর্তে এসে

2026-10-03T02:49:24+00:00
2026-10-03T02:49:24+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পিছিয়ে গেল দীঘির ‘বিদায়’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৪৯ এএম 
‘বিদায়’ সিনেমাটি আসছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় ছিল। ছবি : সংগৃহীত
আলোচিত অভিনেত্রী দীঘি অভিনীত ও মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি আসছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় ছিল। তবে শেষ মুহূর্তে এসে জানা গেল সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে না। 

সিনেমাটির প্রযোজনা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, ‘বিদায়’ মুক্তির জন্য আগামী বছরের যেকোনো সুবিধাজনক সময়কে বেছে নেওয়া হবে।

এদিকে শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ায় কিছুটা আশাহত দীঘি বলেন, ‘নিশ্চয় প্রযোজক এবং পরিচালক ভালো বুঝেই এর মুক্তি পিছিয়ে দিয়েছেন। খারাপ লাগছে এটা সত্যি। তবে আশা করছি পরবর্তীতে ভালো একটা সময়েই সিনেমাটি মুক্তি পাবে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। 

এ প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, এই মুহূর্তে বিদায় মুক্তি পাচ্ছে না। এখন সেটা সম্ভব না। এই বিষয়ে প্রযোজক ভালো বলতে পারবেন।’ 

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   পিছিয়ে গেল  দীঘি  বিদায়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: