দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

সময়ের আলো ডেস্ক

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় নতুন করে চালু হতে যাচ্ছে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ। নতুন আবেদনকারীরা আগামী ৫ অক্টোবর থেকে রিফিউজি

2026-10-03T03:18:59+00:00
2026-10-03T03:18:59+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:১৮ এএম 
চালু হতে যাচ্ছে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় নতুন করে চালু হতে যাচ্ছে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ। নতুন আবেদনকারীরা আগামী ৫ অক্টোবর থেকে রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে আবেদন করতে পারবেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি নতুন এসাইলাম আবেদন গ্রহণের বিষয়ে ইতোমধ্যে রিফিউজি রিসেপশন অফিসগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে নতুন আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন Refugee Social Services-ও আগামী ৫ অক্টোবর থেকে নতুন এসাইলাম আবেদন গ্রহণ শুরু হওয়ার তথ্য জানিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয়ের আবেদন করার সুযোগের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে পাঁচটি Refugee Reception Office রয়েছে। এগুলো হলো মুসিনা, ডেসমন্ড টুটু, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউন। এসব অফিসে নতুন আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ, ছবি ও আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়াকরণ করা হয়।


তবে আগে এসাইলাম আবেদন করে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। চলতি বছরের ১২ মে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায়ে জানিয়েছে, কোনো ব্যক্তির প্রথম এসাইলাম আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেলে সাধারণভাবে দ্বিতীয়বার নতুন আবেদন করা যাবে না।

তাই ৫ অক্টোবর থেকে যে নতুন আবেদন গ্রহণের কথা বলা হচ্ছে, তা নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। আগে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে তাদের নিজ নিজ মামলার অবস্থা ও প্রযোজ্য আইনি প্রক্রিয়া বিবেচনা করতে হবে।

আবেদন করতে আগ্রহীদের সরাসরি সংশ্লিষ্ট রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে হোম অ্যাফেয়ার্সের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে টাকা দিয়ে আবেদন না করে সরকারি প্রক্রিয়ায় আবেদন করাই নিরাপদ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  এসাইলাম আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: