গোপালগঞ্জে দুই আ. লীগ নেতার পদত্যাগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির স্থানীয় দুই নেতা। শুক্রবার (২ অক্টোবর) মুকসুদপুর উপজেলার

2026-10-03T11:15:45+00:00
2026-10-03T11:15:45+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে দুই আ. লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:১৫ এএম 
মো. আরিফ মোল্যা ও মো. ফিরোজ শিকদার। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির স্থানীয় দুই নেতা। শুক্রবার (২ অক্টোবর) মুকসুদপুর উপজেলার সততা ফল ভাণ্ডারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. আরিফ মোল্যা এবং মহারাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ শিকদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আরিফ মোল্যা বলেন, আমি মো. আরিফ মোল্যা উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক এবং মো. ফিরোজ শিকদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও আদর্শগত কারণে আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।


তারা আরও ঘোষণা দেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এখন থেকে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চান।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জ  আওয়ামী লীগ নেতা  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: