বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

ক্রীড়া ডেস্ক

খেলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া

2026-10-03T12:20:55+00:00
2026-10-03T12:22:48+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ১২:২২ পিএম
বসুন্ধরা স্পোর্টস সিটিতে ক্রীড়া উৎসব। ছবি : সৌজন্য
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট ও ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনজুড়ে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্যাডেল টেনিসে গুলশান ক্লাব দারুণ পারফরম্যান্স করে ১১-১ ব্যবধানে জয়লাভ করে।


অন্যদিকে, ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই করেন। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে গোল করেন ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে গোল করেন সাগর। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। তবে, বৃষ্টির কারণে নির্ধারিত ক্রিকেট ম্যাচটি মাঠে না গড়ানোয় তা ড্র হিসেবে নিষ্পত্তি হয়। 

একাধিক খেলাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একসঙ্গে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়াচর্চা উৎসাহিত করতে ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, পেশাদার প্রতিষ্ঠান এবং সাধারণ ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে নিয়মিতভাবে এ ধরনের বহুমাত্রিক ক্রীড়া আসর আয়োজন অব্যাহত রাখবে বসুন্ধরা স্পোর্টস সিটি।

সময়ের আলো/মহু
  বিষয়:   বসুন্ধরা স্পোর্টস  গুলশান ক্লাব  চট্টগ্রাম ক্লাব  ক্রীড়া উৎসব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: