রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারজিনা বেগম (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে

2026-10-03T14:04:19+00:00
2026-10-03T14:04:19+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সেংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারজিনা বেগম (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে এবছরে ১৫ জনের মৃত্যু হলো। সেপ্টেম্বর মাসে ৮ জন মারা যান ডেঙ্গুতে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। মারজিনা বেগম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।  

রামেক হাসপাতালের মুখপাত্র জানান, মারজিনা বেগম গেল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ভর্তি হন। মারা যান শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে। শক সিন্ড্রোমে মারা যান।


তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৯জন। বর্তমানে মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে তা গুরুতর রূপ নেয়। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সময়ের আলো/জোই
  বিষয়:   রামেক হাসপাতাল  ডেঙ্গু  নারীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: