ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহে যাওয়া ফিলিস্তিনি কৃষক ও স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় জলপাইগাছ পুড়িয়ে

2026-10-03T19:17:53+00:00
2026-10-03T19:17:53+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম 
ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহে যাওয়া ফিলিস্তিনি কৃষক ও স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় জলপাইগাছ পুড়িয়ে দেওয়া, বাড়িঘর ও গাড়িতে হামলার পাশাপাশি কয়েকজনকে আটক করার অভিযোগ উঠেছে। একই সময়ে সাংবাদিকদেরও আটক ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (২ অক্টোবর) নাবলুসের দক্ষিণে বেইতা, আবু দিস ও আওয়ারতার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে।

বেইতার জাবাল কামাস এলাকায় ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের ইসরায়েলি বাহিনী আটক ও মারধর করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া ওসারিন গ্রামে ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ, বাড়িঘরে হামলা ও গাড়িতে পাথর ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়া থেকে জলপাই সংগ্রহে সহায়তা করতে যাওয়া এক স্বেচ্ছাসেবক আল-জাজিরাকে বলেন, মুখোশধারী প্রায় ৫০ জন বসতি স্থাপনকারী তাদের কাছে এসে পাথর ছোড়েন এবং একটি বাড়িতে হামলা চালান। পরে ইসরায়েলি সেনারা এসে সেখানে থাকা ফিলিস্তিনি ও স্বেচ্ছাসেবকদের আটকে মাটিতে বসিয়ে রাখে এবং এলাকা ছেড়ে যেতে বাধ্য করে।


ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফিলিস্তিনি কৃষক  ইসরায়েলি  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: