শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দফতর। অভিযানে ৭৭ পিস

2026-10-03T19:41:54+00:00
2026-10-03T19:41:54+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৪১ পিএম 
জব্দ জাল। ছবি : সময়ের আলো
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দফতর। অভিযানে ৭৭ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) শৈলকুপার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানে জব্দ করা ৭৭ পিস চায়না দুয়ারী জাল পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষা ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শৈলকুপা  ঝিনাইদহ  চায়না দুয়ারী জাল  মৎস্য সম্পদ  অবৈধ জাল  অভিযান  জাল জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: