গুগল ফর্ম বানিয়ে পাত্র খুঁজছেন মার্কিন তরুণী, পাচ্ছেন ব্যাপক সাড়া

সময়ের আলো ডেস্ক

ফিচার

মনের মতো জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ বা পরিচিতজনের ওপর ভরসা না করে এবার নিজেই অভিনব পথ বেছে নিয়েছেন এরিন প্যাটারসন

2026-10-04T14:55:11+00:00
2026-10-04T14:57:56+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
ফিচার
গুগল ফর্ম বানিয়ে পাত্র খুঁজছেন মার্কিন তরুণী, পাচ্ছেন ব্যাপক সাড়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ২:৫৭ পিএম
পাত্র খুঁজতে মার্কিন তরুণী নিয়েছেন অভিনব উদ্যোগ। ছবি : সংগৃহীত
মনের মতো জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ বা পরিচিতজনের ওপর ভরসা না করে এবার নিজেই অভিনব পথ বেছে নিয়েছেন এরিন প্যাটারসন নামে ৩৬ বছরের এক মার্কিন তরুণী। পাত্রের যোগ্যতা যাচাইয়ে তিনি তৈরি করেছেন তিন পাতার একটি অনলাইন প্রশ্নমালা। ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ নামের সেই ফর্মে এরই মধ্যে জমা পড়েছে ২৪১টি আবেদন, এসেছে দেড় হাজারের বেশি বার্তা।

এরিন আমেরিকার নর্থ ক্যারোলিনার শার্লটের বাসিন্দা। তার তৈরি করা ফর্মে প্রার্থীর নাম, বয়সের পাশাপাশি দৈনন্দিন জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিয়ে ও সন্তান নিয়ে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছে। এমনকি কোনো একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলার ক্ষমতা আছে কি না, তাও জানতে চেয়েছেন তিনি।


ফর্মে নিজের পছন্দও স্পষ্ট করেছেন এরিন। পাত্রকে অবশ্যই অবিবাহিত, খ্রিষ্টান এবং বয়স আটাশ থেকে সাতচল্লিশ বছরের মধ্যে হতে হবে। তিনি এমন একজন দয়ালু ও উদার মনের মানুষ খুঁজছেন, যার মূল লক্ষ্য বিয়ের পিঁড়িতে বসা।

এরিনের এই ইউনিক আইডিয়া নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশ্বজুড়ে সিঙ্গেলদের মনে দারুণ কৌতূহল তৈরি করেছে। কেউ তার উদ্যোগের প্রশংসা করেছেন, কেউ আবার বিষয়টি নিয়ে রসিকতাও করছেন।

আধুনিক যুগে পারফেক্ট পার্টনার খুঁজে পেতে প্রথাগত ডেটিং পদ্ধতি বাদ দিয়ে এরিন প্যাটারসনের ক্রিয়েটিভ আইডিয়াটি যে আগামী দিনে আরও অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

সময়ের আলো/মহু
  বিষয়:   পাত্র  মার্কিন তরুণী  হাজব্যান্ড অ্যাপ্লিকেশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: