আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দেওয়ার জন্য পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর

2026-10-04T16:30:14+00:00
2026-10-04T16:31:20+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৪:৩১ পিএম
সফরসঙ্গীদের নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন। ছবি : সংগৃহীত
১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দেওয়ার জন্য পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।


স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম। 

হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আইপিইউ সম্মেলন  তানজানিয়া  স্পিকার  হাফিজ উদ্দিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: