সওজের জায়গায় নির্মিত সেই রেস্তোরাঁ অপসারণের নির্দেশ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমির উপর অবৈধভাবে নির্মিত রেস্তোরাঁ অপসারণের জন্য নোটিশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

2026-10-04T17:55:05+00:00
2026-10-04T17:55:05+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সময়ের আলোতে সংবাদ প্রকাশ
সওজের জায়গায় নির্মিত সেই রেস্তোরাঁ অপসারণের নির্দেশ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম 
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমির উপর অবৈধভাবে নির্মিত রেস্তোরাঁ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমির উপর অবৈধভাবে নির্মিত রেস্তোরাঁ অপসারণের জন্য নোটিশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। দোহাজারী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী স্বাক্ষরিত এ নোটিশ প্রেরণ হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দোহাজারী সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দৈনিক সময়ের আলো অনলাইনে ‘কোটি টাকার সরকারি জায়গা দখল করে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

সওজের নোটিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সাওফাত বিন হাবিব, মিজান ও এস এম চিশতিকে লোহাগাড়া থানা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্বপাশে সড়ক ও জনপদের জায়গা দখল করে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগে নোটিশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তারা সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ন্যস্ত জনস্বার্থে ব্যবহৃত লোহাগাড়া মৌজার সরকারি অধিগ্রহণকৃত ভূমিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের বৈধ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অবৈধভাবে জবর দখল করে সরকারি সম্পদের উপর অনুপ্রবেশ এবং সরকারি সম্পদের উপর সার্বিক অধিকার খর্ব করেছেন। যা মহাসড়ক আইন ২০২১ এর ২৮ নং আইন-এর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সর্বশেষ জারিকৃত মহাসড়ক আইন (নিরাপত্তা, সংরক্ষণ, চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২১ এর ৯ নং ধারার ১১ নং উপ-বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অবৈধভাবে নির্মিত "স্থাপনা" সরিয়ে নেয়ার জন্য বারবার বলা সত্ত্বেও অভিযুক্তরা বিষয়টি আমলে নিচ্ছেন না। নোটিশ গ্রহীতাদের আগামী সাত দিনের মধ্যে সওজ ভূমির উপর নবনির্মিত "স্থাপনা" দ্রুত অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথ বিভাগের প্রায় সাড়ে ৬ শতক জমির ওপর ‘কুঁড়েঘর’ রেস্টুরেন্টটি তৈরি হচ্ছে। লোহাগাড়া মৌজার ৬ শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি গ্রুপ এ স্থাপনা তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। একই সিন্ডিকেটের অধীনে এর পেছনে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের নিচে গড়ে উঠেছে একটি স্পোর্টস টার্ফ। টার্ফের সামনে সড়ক ও জনপথ বিভাগের প্রায় সাড়ে ৬ শতক জমি দখল করে পুরোদমে রেস্টুরেন্ট নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন রেস্টুরেন্টটির ওপর দিয়ে রয়েছে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব তারের নিচে কুঁড়েঘরের আদলে তিনটি গোলঘর ও একটি রান্নাঘর নির্মাণের কাজ চলছে।

চক্রটি প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে নির্মাণাধীন স্থাপনাটির ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, স্থাপনাটি নির্মাণের কারণে বর্ষার পানি চলাচলের জায়গাও সংকুচিত হয়েছে। এতে জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খান বলেন, টার্ফের ওপর দিয়ে পিডিবির ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন এবং রেস্টুরেন্টের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতার লাইন রয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ দূরত্বে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। কিন্তু তাঁরা বিষয়টি আমলে না নিয়ে নিজ দায়িত্বে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল আলম বলেন, সওজের জায়গায় নির্মিত স্থাপনা অপসারণ করতে অভিযুক্ত সাওফাত বিন হাবিব, মিজান ও এস এম চিশতির নামে নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশে আগামী সাত দিনে মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  সড়ক ও জনপথ  অধিদপ্তর  ভূমি  অবৈধ  রেস্তোরাঁ  অপসারণ  নোটিশ  দোহাজারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: