বিভিন্ন পদে ৭৫৩ জন কর্মী নেবে পেট্রোবাংলা

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩

2026-10-04T21:40:25+00:00
2026-10-04T21:44:08+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
চাকরি
বিভিন্ন পদে ৭৫৩ জন কর্মী নেবে পেট্রোবাংলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৯:৪৪ পিএম
পেট্রোবাংলা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

এক নজরে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
চাকরির ধরন : সরকারি 
পদ সংখ্যা : ১৯টি
লোকবল নিয়োগ : ৭৫৩ জন
আবেদন করার মাধ্যম : অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট : https://petrobangla.org.bd

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদের সংখ্যা: ৯৭টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসি/সমমানের পর ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)
পদের সংখ্যা: ৬টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।


পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)
পদের সংখ্যা: ৬৩টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদের সংখ্যা: ২৪৭টি
বিভাগ: মেকানিক্যাল (৭৪), ইলেকট্রিক্যাল (৪৯), সিভিল (৪০), সিএসই/ আইটি (২৫), কেমিক্যাল (২৭), পেট্রোলিয়াম (১৪), আইপিই (৮), মেটালার্জি/ এমএমই (৭), ইলেকট্রনিকস (২), অটোমোবাইল (১)।
বেতন:  ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও নির্ধারিত অভিজ্ঞতা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওলজি)
পদের সংখ্যা: ১২টি
বেতন: ৪৪,০০০–৬৯,৮৫০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: জিওলজি/জিওলজি-সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওফিজিক্স)
পদের সংখ্যা: ২টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: জিওফিজিক্স/জিওফিজিক্স-সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)
পদের সংখ্যা: ১টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।


পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)
পদের সংখ্যা: ১টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
পদের সংখ্যা: ১টি
বেতন:  ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: এনভায়রনমেন্টাল সায়েন্স/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ভূগোল ও পরিবেশ/ভূগোল ও পরিবেশ বিজ্ঞান-সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদের সংখ্যা: ১৫টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি-তে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে।


পদের নাম: সহকারী ড্রিলার
পদের সংখ্যা: ১টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলিয়াম/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল/মাইনিং টেকনোলজি বিষয়ে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং নির্ধারিত অভিজ্ঞতা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যা: ১১টি
বেতন: ৪৪,০০০–১০৫৯,০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি 

পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদের সংখ্যা: ৭০টি
বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা:যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসি/সমমানের পর ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সহকারী কর্মকর্তা (আইন)
পদের সংখ্যা: ৪টি
বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদের সংখ্যা: ১টি
বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিগ্রি।

পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ)
পদের সংখ্যা: ৫৩টি
বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: ১৫০টি
বিভাগ: মেকানিক্যাল (৫৬), ইলেকট্রিক্যাল (৩২), সিভিল (৩১), কম্পিউটার/ আইটি (৮),  ইলেকট্রনিকস (৩), অটোমোবাইল (৯), কেমিক্যাল (৫), পাওয়ার (৫), টেলিকম (১)।
বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পদের নাম: ট্রেইনি ডিলার
পদের সংখ্যা: ৪টি
বেতন:৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: পাওয়ার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/মেশিন টেকনোলজি বিষয়ে সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি 

পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপ-সহকারী কারিগরি কর্মকর্তা
পদের সংখ্যা: ১১টি
বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান/কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি/সমমানের পর সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা/সমমানের ডিগ্রি।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদন শুরু : ১৮ অক্টোবর ২০২৬
আবেদন শেষ : ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত

সময়ের আলো/মহু
  বিষয়:   পেট্রোবাংলা  চাকরি  নিয়োগ বিজ্ঞপ্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: