ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও সুমন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রতি বছরের মতো এবারও ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক

2026-10-04T22:43:22+00:00
2026-10-04T22:43:22+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও সুমন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ পিএম 
‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৬ পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী এবং চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন। ছবি : সংগৃহীত
প্রতি বছরের মতো এবারও ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৬ পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী এবং চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন। 

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র-বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। 

বহু টিভি ফিকশন ও বিজ্ঞাপন বানিয়ে পরিচিতি পেলেও সিনেমা নির্মাণে পা রেখেই নিজের দক্ষতার প্রমাণ রাখেন মেজবাউর রহমান সুমন। তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘হাওয়া’ বক্স অফিসে তুমুল সফলতা পায়। দেশের বাইরেও সাড়া ফেলে ‘হাওয়া’। 


চলতি বছরে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’, যথারীতি দর্শকদের ভীষণ প্রশংসা পায় এই সিনেমাটিও। মুক্তির আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগেও লড়াই করে ‘রইদ’। বর্তমানে ‘রইদ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সফর করছে। 

এদিকে ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে পথচলা শুরু করেন মাহমুদা চৌধুরী। এরপর অধুনালুপ্ত বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করার পর যোগ দেন দৈনিক দিনকালে। 

সাংবাদিকতার পাশাপাশি দুটি বইও লিখেছেন মাহমুদা চৌধুরী। বইগুলো হলো— বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত মাহমুদা চৌধুরীর গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র : সমাজ ভাবনা’, ও ‘নারী : অর্ধেক পৃথিবী’।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ফজলুল হক স্মৃতি পুরস্কার  মাহমুদা চৌধুরী  সুমন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: