১০ বছরের সম্পর্কের ইতি, প্রীতম ও শাহতাজের বিচ্ছেদ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতেই

2026-10-04T23:20:59+00:00
2026-10-04T23:23:38+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
১০ বছরের সম্পর্কের ইতি, প্রীতম ও শাহতাজের বিচ্ছেদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:২০ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ১১:২৩ পিএম
প্রীতম ও শাহতাজ। সংগৃহীত ছবি
দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তারা। 

বিবৃতিতে প্রীতম ও শাহতাজ জানান, একসঙ্গে কাটানো দীর্ঘ সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ। পাশাপাশি ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলে জানিয়েছেন। 

তারা বলেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।


তাদের ভাষ্য, বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা, অনেক চিন্তাভাবনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে থাকা প্রীতম ও শাহতাজ জীবনের নতুন অধ্যায় আলাদাভাবে শুরু করতে চান।

এই সময়ে তাদের ব্যক্তিগত জীবন, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। পাশাপাশি বিষয়টি সহমর্মিতা ও সম্মানের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। সবশেষে দীর্ঘদিন পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শাহতাজ। এর আগে থেকেই তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি শেয়ার করতে দেখা গেছে তাদের। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   প্রীতম  শাহতাজ  বিচ্ছেদ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: