ঢাকার ২ সিটির মেয়র প্রার্থীদের পরিচয় করালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়

2026-10-05T09:45:43+00:00
2026-10-05T09:46:29+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
ঢাকার ২ সিটির মেয়র প্রার্থীদের পরিচয় করালেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৯:৪৬ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে মো. আবু সাদিক (সাদিক কায়েম)কে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগে আয়োজিত দলের এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতোমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে।…ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সে ঢাকা দক্ষিণকেও ইনশাআল্লাহ সে রকমই মনের মতো করে সাজাবে। গ্রাম পর্যন্ত আমাদের সহকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবে।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন মহানগরটির সেক্রেটারি রেজাউল করিম। এতে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ মহানগর ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঢাকা  সিটি মেয়র  প্রার্থী  জামায়াত আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: