ব্রিটিশ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর

2026-10-05T11:56:00+00:00
2026-10-05T11:56:00+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ব্রিটিশ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম 
ব্রিটিশ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন)।

পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিতে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপারেশনাল নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি বলেও জানানো হয়েছে।

এর আগে গত রোববার ঘাঁটির কাছে কয়েকটি ভ্যান নিয়ে একদল ব্যক্তির ‘সন্দেহজনক’ কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ ঘটনায় ঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বিমান পরিচালিত হয়েছিল।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ব্রিটিশ ঘাঁটি  বোমারু বিমান  যুক্তরাষ্ট্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: