পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে ৮ম চীন মৈত্রী (বেকুটিয়া সেতু) সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারিসহ ৯ জনকে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় তাদেরকে পুলিশ আটক করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, চুরির ঘটনার সঙ্গে হেমায়েত বেপারির সম্পৃক্ততা আছে কিনা তা যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, হেমায়েত বেপারির বিষয়টি তদন্ত করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই