দ্বিতীয় দিনেও শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবসের পর দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম

2026-10-05T17:14:50+00:00
2026-10-05T17:14:50+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
অর্থনীতি
দ্বিতীয় দিনেও শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম 
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। ছবি : সংগৃহীত
সপ্তাহের প্রথম কার্যদিবসের পর দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে কিছুটা কমেছে লেনদেনও।

সোমবার (৫ অক্টোবর) লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল। প্রথম দুই ঘণ্টা এই প্রবণতা অব্যাহত থাকলেও দুপুর ১২টার পর বাজারের চিত্র পাল্টে যায়। একের পর এক প্রতিষ্ঠান দরবৃদ্ধির তালিকা থেকে দরপতনের তালিকায় চলে আসে। শেষ পর্যন্ত ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও কমেছে ২৮৪টির। ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।


দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ৮১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ১১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার চেয়ে ৫ কোটি ৮৭ লাখ টাকা কম।

লেনদেনে শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর সায়হাম টেক্সটাইলের ২০ কোটি ৯৮ লাখ এবং অ্যাপেক্স ফুডসের ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতনের ধারা ছিল। সেখানে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৫৩টির। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছে। তবে লেনদেন বেড়ে হয়েছে ১৭ কোটি ১৩ লাখ টাকা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শেয়ারবাজার  দরপতন  লেনদেন 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: