বাবুল চিশতী ও গোলন্দাজসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঋণ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী

2026-10-05T19:06:13+00:00
2026-10-05T19:06:13+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আইন-আদালত
বাবুল চিশতী ও গোলন্দাজসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম 
মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী এবং ফাহমী গোলন্দাজ বাবেল। ছবি : সংগৃহীত
ঋণ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী এবং ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদকের অনুমোদিত চার্জশিটে বাবুল চিশতীসহ পদ্মা ব্যাংক ও তৎকালীন দি ফারমার্স ব্যাংকের ছয়জন এবং একটি প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হয়েছে। তারা হলেন মেসার্স নাসিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা ভুঁইয়া, তৎকালীন দি ফারমার্স ব্যাংকের মিরপুর শাখার সাবেক ম্যানেজার অপারেশন ইরফানুল হক, পদ্মা ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, বাবুল চিশতী, মেসার্স বিলিভ ওয়ান অ্যাসোসিয়েটস সার্ভে অ্যান্ড পরিদর্শন কোম্পানির স্বত্বাধিকারী হাবিবুর রহমান, তৎকালীন দি ফারমার্স ব্যাংকের সাবেক ডিএমডি মো. আব্দুল মোতালেব পাটওয়ারী এবং পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান সাব্বির মোহাম্মদ সায়েম।


দুদকের তদন্তে বলা হয়েছে, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে মেসার্স নাসিম এন্টারপ্রাইজের ঋণ আবেদন যথাযথভাবে যাচাই না করেই ঋণ অনুমোদন করা হয়। যথাযথ মর্টগেজ না নেওয়া এবং সামান্য মর্টগেজকে বেশি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। ব্যাংকের তারল্য পরিস্থিতির অবনতি থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এমনকি মর্টগেজ দলিল সম্পাদনের আগেই ঋণের অর্থ ছাড় করা হয়।

দুদকের নথি অনুযায়ী, নাসিম এন্টারপ্রাইজকে ৯৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়। সুদসহ ওই ঋণের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখ টাকা। অভিযোগ রয়েছে, গ্রাহক ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার না করে ফান্ড ডাইভারশনের মাধ্যমে তা আত্মসাৎ করেন। পাশাপাশি ঋণের অর্থ আদায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধেও চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

২০২৫ সালের ১৬ জানুয়ারি দায়ের করা মামলায় শারমিন গোলন্দাজকে প্রধান আসামি এবং ফাহমী গোলন্দাজকে সহযোগী আসামি করা হয়েছে। তদন্তে শারমিনের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে ফাহমী গোলন্দাজকে আসামি করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবর থেকে ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে দুটি মামলা হলেও আজ একটি মামলার চার্জশিট অনুমোদন করা হয়েছে। অপর মামলায় ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগের তদন্ত চলছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঋণ কেলেঙ্কারি  বাবুল চিশতী  অবৈধ সম্পদ  অর্জন  গোলন্দাজ  অভিযুক্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: