শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছে।সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ

2026-10-05T22:48:04+00:00
2026-10-05T22:48:04+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম 
সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম। ছবি : সময়ের আলো
শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান।


রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণকালে ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন, ‘আপনাদের রাষ্ট্রপতি আমার বড় চাচা। তিনি শুধু ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের পারিবারিকভাবেও ভালো শিক্ষা দিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে তাঁর এ সম্মাননা গ্রহণ করছি। ভালো লাগছে যে আমাদের পরিবারের অভিভাবক আজ সারা দেশের অভিভাবক।’

সময়ের আলো/এনএন
  বিষয়:   শিক্ষক দিবস  রাষ্ট্রপতি  গুণী শিক্ষক  সম্মাননা  ঠাকুরগাঁও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: