সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের প্রস্তুতি মক্কা জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোটের যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এর অংশ হিসেবে

2026-10-06T08:35:43+00:00
2026-10-06T09:09:49+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের প্রস্তুতি মক্কা জোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ এএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৯:০৯ এএম
মক্কা জোটের জরুরি বৈঠক। ছবি : সংগৃহীত
মক্কা প্রতিরক্ষা জোটের যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এর অংশ হিসেবে সৌদি আরবে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের প্রস্তুতি নেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবে একের পর এক হামলা এবং ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা প্রস্তুত করে সৌদি আরবে দ্রুত মোতায়েনের ব্যবস্থা করা হবে।

তবে কতসংখ্যক সেনা বা কী ধরনের সামরিক সক্ষমতা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। মোতায়েনের সময়ও নির্দিষ্ট করা হয়নি। তিন দেশের জাতীয় আইন ও অনুমোদিত ব্যবস্থার আওতায় এসব পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।


তিন দেশ বলেছে, জোটের প্রতিটি সদস্যের নিরাপত্তা তাদের সম্মিলিত নিরাপত্তার অংশ। মক্কা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে প্রতিরোধ সক্ষমতা বাড়বে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার ক্ষমতা আরও শক্তিশালী হবে।

বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোয় হামলার নিন্দা জানানো হয়। এসব হুমকি মোকাবিলায় সৌদি বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতারও প্রশংসা করে তুরস্ক ও পাকিস্তান।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘সৌদি আরবকে কী ধরনের প্রতিরক্ষা সহায়তা দেওয়া যায় এবং ইয়েমেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, “পরিস্থিতি সমাধানে সৌদি আরব ‘গঠনমূলক’ অবস্থান নিয়েছে। বৈঠকে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়েছে।”

এদিকে অবসরপ্রাপ্ত পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৩ বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির আওতায় কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করে যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।

সূত্র : শাফাক নিউজ

সময়ের আলো/মহু

  বিষয়:   সৌদি আরব  সেনা  মক্কা জোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: