মায়ের গর্ভে থাকা শিশুর টিউমার অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুর বুকের টিউমার অস্ত্রোপচার করে সফলভাবে অপসারণ করেছেন চীনের চিকিৎসকরা। জটিল এই চিকিৎসায় মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার

2026-10-06T10:28:20+00:00
2026-10-06T10:28:20+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চীনা চিকিৎসকদের সাফল্য
মায়ের গর্ভে থাকা শিশুর টিউমার অপসারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:২৮ এএম 
গর্ভে থাকা অবস্থাতেই শিশুর বুকের টিউমার অস্ত্রোপচার করে সফলভাবে অপসারণ করেছেন চীনের চিকিৎসকরা। ছবি : সংগৃহীত
মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুর বুকের টিউমার অস্ত্রোপচার করে সফলভাবে অপসারণ করেছেন চীনের চিকিৎসকরা। জটিল এই চিকিৎসায় মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করে মাত্র দুই মিনিটে টিউমারটির চিকিৎসা করা হয়।

শেনজেনের বাওয়ান ওমেনস অ্যান্ড চিলড্রেনস হসপিটাল এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের চিকিৎসকদের একটি দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। ঘটনাটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন চলতি বছরের ২০ আগস্ট ‘আলট্রাসাউন্ড ইন অবস্টেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি’ জার্নালে প্রকাশিত হয়।

৪০ বছর বয়সী ওই নারী তখন ২২ সপ্তাহের গর্ভবতী ছিলেন। পরীক্ষায় গর্ভের শিশুর মাইক্রোসিস্টিক কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফর্মেশন বা সিপিএএম ধরা পড়ে। শিশুটির বুকের ডান পাশের প্রায় পুরো অংশজুড়ে ৫ সেন্টিমিটার আকারের টিউমার ছিল। এটি হৃৎপিণ্ড ও ফুসফুসে চাপ সৃষ্টি করে পেটে বিপজ্জনকভাবে তরল জমার কারণ হয়েছিল।


প্রচলিত চিকিৎসা পদ্ধতি এ ক্ষেত্রে কার্যকর না হওয়ায় চিকিৎসকরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পথ নির্ধারণ করে মায়ের পেট, জরায়ু ও শিশুর বুকের দেয়াল ভেদ করে টিউমারে সূক্ষ্ম একটি অ্যাবলেশন নিডল প্রবেশ করান। এরপর মাইক্রোওয়েভের তাপে টিউমারের টিস্যু ধ্বংস করা হয়।

তিন দিনের মধ্যেই টিউমারের আকার কমে যায় এবং নতুন করে তরল জমাও বন্ধ হয়। ৩৭ সপ্তাহে সুস্থভাবে শিশুটির জন্ম হয়। জন্মের সময় তার ওজন ছিল ২ দশমিক ৯ কেজি এবং অ্যাপগার স্কোর ছিল ১০ এ ১০।

জন্মের চার মাস পরও টিউমারটি পুনরায় বাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


সময়ের আলো/এমকে
  বিষয়:   মায়ের  গর্ভ  শিশু  টিউমার  অপসারণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: