রাশিয়ায় গবেষণাগারে রহস্যময় সংক্রমণে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে রহস্যজনক সংক্রমণে এক গবেষকের মৃত্যু হয়েছে। সম্ভাব্য প্লেগ সংক্রমণ ও পরীক্ষাগারে দুর্ঘটনাজনিত সংক্রমণ ছড়িয়ে

2026-10-06T09:08:54+00:00
2026-10-06T09:21:28+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ায় গবেষণাগারে রহস্যময় সংক্রমণে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৯:২১ এএম
সাইবেরিয়া ও দূরপ্রাচ্যের ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ গবেষণা ইনস্টিটিউটের কর্মীরা। ছবি: এপি
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে রহস্যজনক সংক্রমণে এক গবেষকের মৃত্যু হয়েছে। সম্ভাব্য প্লেগ সংক্রমণ ও পরীক্ষাগারে দুর্ঘটনাজনিত সংক্রমণ ছড়িয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শতাধিক মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইরকুতস্ক শহরের শেলেখভের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে গবেষণা করে।

রাশিয়ার ভোক্তা অধিকার ও মানবকল্যাণ পর্যবেক্ষণ সংস্থা রসপোট্রেবনাদজর জানায়, নিহত গবেষক ‘অজ্ঞাত’ কারণে হওয়া নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় কোনো প্লেগের প্রাদুর্ভাব ঘটেনি।


তবে পার্শ্ববর্তী বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান জানান, ২৮ বছর বয়সী এক কর্মী ‘সম্ভবত প্লেগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আঞ্চলিক অ্যান্টি-এপিডেমিক কমিশনের জরুরি বৈঠক ডাকা হয় এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পর আশপাশের কয়েকটি শহরের প্রসূতি হাসপাতালে কোয়ারেন্টাইন জারি করা হয়েছে। কাছের একটি অ্যালুমিনিয়াম কারখানা ও গবেষণাগারের কর্মীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ইরকুতস্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের পরিচালক আরতেম ফোমিনিখ জানান, নিহত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত কারও মধ্যে রোগের লক্ষণ পাওয়া যায়নি এবং পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রায় ২০০ জনকে শেলেখভের হাসপাতালে পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং রুশ কর্তৃপক্ষকে দ্রুত নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে।

সূত্র : সিএনএন

সময়ের আলো/এমকে
  বিষয়:   রাশিয়া  রহস্যময় সংক্রমণ  গবেষক  মৃত্যু  কোয়ারেন্টাইন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: