মেসির পর ১০ নম্বর জার্সির উত্তরাধিকার কে?

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কিংবদন্তি এই জার্সির উত্তরসূরি

2026-10-06T10:47:05+00:00
2026-10-06T10:48:43+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
মেসির পর ১০ নম্বর জার্সির উত্তরাধিকার কে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ এএম  আপডেট: ০৬.১০.২০২৬ ১০:৪৮ এএম
মেসির মতো একজনের শূন্যতা পূরণ করা সহজ নয়; বরং দায়িত্বটা ভাগ হয়ে যেতে পারে একাধিক খেলোয়াড়ের মধ্যে। ছবি : এআই কোলাজ
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কিংবদন্তি এই জার্সির উত্তরসূরি হিসেবে সামনে এসেছে জুলিয়ান আলভারেজ, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও থিয়াগো আলমাদার নাম। তবে মেসির মতো একজনের শূন্যতা পূরণ করা সহজ নয়; বরং দায়িত্বটা ভাগ হয়ে যেতে পারে একাধিক খেলোয়াড়ের মধ্যে।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনাকে বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। আলবিসেলেস্তেরা শুধু একজন খেলোয়াড়কেই হারাবে না, মাঠজুড়ে মেসির বিশাল প্রভাবও হারাবে। দিয়েগো ম্যারাডোনার বিদায়ের পরও একই পরিস্থিতির মুখে পড়েছিল আর্জেন্টিনা। এরপর কখনো পাবলো আইমার, কখনো এরিয়েল ওর্তেগা, আবার কখনো রিকেলমে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে, মেসির মতো এই জার্সির চাপ কেউই দীর্ঘদিন ধরে সামলাতে পারেননি। রিকেলমের কাছ থেকেই একসময় ১০ নম্বর জার্সি উঠেছিল মেসির গায়ে। সময়ের সঙ্গে মেসিই হয়ে ওঠেন আর্জেন্টিনার ১০ নম্বরের প্রতীক।

এখন মেসি না থাকায় আলোচনায় আসছে তার উত্তরসূরি কে হতে পারেন। সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল।

সবচেয়ে নিরাপদ পছন্দ আলভারেজ

মেসির অনুপস্থিতিতে স্বাভাবিক বিকল্প হতে পারেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসি সীমিতসংখ্যক ম্যাচে শুরু থেকে খেলায় কয়েকবার তার জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলভারেজ। পুরো বাছাইপর্বে সাত গোল করার পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি।

তবে, মেসির সঙ্গে আলভারেজের খেলার ধরনে বড় পার্থক্য রয়েছে। তিনি মেসির মতো সৃজনশীল প্লেমেকার নন। আন্তর্জাতিক ফুটবলে ৬১ ম্যাচে ১৬ গোলও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রাখে। ফলে, ১০ নম্বর জার্সির দায়িত্ব পেলে বড় ম্যাচে নিয়মিত প্রভাব রাখার প্রমাণ দিতে হবে তাকে।


মেসির সবচেয়ে কাছাকাছি নিকো পাজ

খেলার ধরন বিবেচনায় নিকো পাজকে মেসির সবচেয়ে কাছের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বাঁ পায়ের ২২ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার ইতোমধ্যেই নজর কেড়েছেন। বুদ্ধিদীপ্ত পাস, ড্রিবলিং এবং মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা তার বড় শক্তি।

আর্জেন্টিনার হয়ে ১৩ ম্যাচে তিন গোল করেছেন পাজ। মেসির মতো গোলস্কোরার হওয়ার সম্ভাবনা হয়ত তার নেই, তবে আক্রমণভাগকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলার মতো সৃজনশীলতা রয়েছে। কোমোর কোচ সেসক ফাব্রেগাসও তার সাহস, দৃষ্টিভঙ্গি ও উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করেছেন। মেসিও পাজের ফুটবল-বুদ্ধির প্রশংসা করেছেন।

চমক হতে পারেন মাস্তানতুওনো

ফ্রাঙ্কো মাস্তানতুওনোও হতে পারেন সেরা বিকল্প। ১৯ বছর বয়সী এই বাঁ পায়ের উইঙ্গার রিভার প্লেটের একাডেমি থেকে উঠে এসেছেন। গত মৌসুমে ৪৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। সেখানে কঠিন সময় কাটানোর পর ফিওরেন্তিনায় ধারে গিয়ে নিজের সেরা ছন্দ ফিরে পেয়েছেন। ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিকও করেছেন।

মেসির মতো মাস্তানতুওনোও ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে খেলতে পছন্দ করেন। টাইট জায়গায় ড্রিবলিং, দ্রুত সমন্বয় ও আত্মবিশ্বাস তাকে আলাদা করে। 

আলোচনায় আলমাদাও

থিয়াগো আলমাদার নামও পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না। স্কালোনির আস্থাভাজন ২৫ বছর বয়সী এই ফুটবলার আক্রমণাত্মক মিডফিল্ডার, ৮ নম্বর কিংবা দুই প্রান্তেই খেলতে পারেন। তবে, ইউরোপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তার সম্ভাবনা অন্যদের তুলনায় কিছুটা কম।

আসলে মেসির প্রভাব কোনো এক খেলোয়াড় দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই আলভারেজ, পাজ, মাস্তানতুওনোসহ একাধিক খেলোয়াড়কে মিলে তার রেখে যাওয়া শূন্যতা পূরণের দায়িত্ব ভাগ করে নিতে হতে পারে।

সময়ের আলো/মহু

  বিষয়:   মেসি  আর্জেন্টিনা  ফুটবল  ১০ নম্বর জার্সি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: