পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে উপনির্বাচনের মধ্যে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা এবং বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া বিধায়ক হুমায়ুন

2026-10-06T12:10:21+00:00
2026-10-06T12:10:21+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম 
আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে উপনির্বাচনের মধ্যে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা এবং বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোটগ্রহণের সময় আইন ভঙ্গ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন চলাকালে দলীয় কার্যালয় থেকে হুমায়ুন কবীরকে আটক করা হয়। অভিযোগ, ভোটগ্রহণের সময় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে হুমায়ুন কবীরের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। পরে তাকে পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়।

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, আইন ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরে তিনি জানান, হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে।


ঘটনাটি নিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এজেইউপি প্রার্থী হিসেবে হুমায়ুন কবীর মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই আসনেই জয়ী হন। পরে তিনি নওদা আসনটি রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হওয়ায় সেখানে মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন হুমায়ুন কবীর। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সে সময় তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। 

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ভারত  পশ্চিমবঙ্গ  বাবরি মসজিদ  হুমায়ুন কবীর 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: